Have any question? Firoz Alam (+88 01312 149719)
Email: info@lsfmaa-bd.org

লামনা সালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্য, আঃ রাজ্জাক হাওলাদার আর নেই

২১/০৭/২২

👉লামনা নিবাসী মরহুম আমির হোসেন হাওলাদার এর বড় ছেলে, লামনা ছালেহিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্য, লামনা মহিলা কলেজ এর জমিদাতা ও উপদেষ্টা, লামনা পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ এর গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব মোঃ আঃ রাজ্জাক হাওলাদার আজ বেলা ১১ঃ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মাইয়েতের জানাযা নামাজ বিকাল ৫ঃ৩০ মিনিটে লামনা সালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। তার জানাযা নামাজে হাজার হাজার লোক উপস্থিত ছিলেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। ২২/০৭/২২ ইং তারিখে জনাব মোঃ আঃ রাজ্জাক হাওলাদার এর রুহের মাগফেরাত কামনায় বিশাল দোয়া, মিলাদ ও তবারক বিতরণের আয়োজন করা হয়। তাতে প্রায় ১২ শত লোকের বেশি লোক উপস্থিত ছিলেন। লামনা সালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও আমাদের সংগঠনের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

© 2026 developed ❤️ by Tazul