নিজস্ব প্রতিনিধিঃ- জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে লামনা ছালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। গলাচিপা উপজেলার শত শত শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করার জন্য মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মোঃ জসিমউদ্দীন সাহেব মহোদয়সহ সকল শিক্ষক/ কর্মচারী এবং গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মোঃ ফয়সাল মাহমুদ রুমি সাহেব সহ সকল সদস্য, সকল শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের যাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্জিত হয়েছে এই গৌরব। তাদের সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছান্তেঃ- ALUMNI ASSOCIATION LAMNA SALEHIA FAZIL MADRASAH (লামনা ছালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সকল সাবেক শিক্ষার্থী ও শিক্ষার্থনী)