Have any question? Firoz Alam (+88 01312 149719)
Email: info@lsfmaa-bd.org

লামনা সালেহীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন সকল শিক্ষার্থীদের অর্থায়নে।

15-03-2026

বকুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদে স্মার্ট মুর্দা মশারী এবং মু্র্দা খাটের জন্য সোনালী রংয়ের কালিমা খসিত কালো গিলাফ বিতরণ করা হয়েছে লামনা সালেহীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন সকল শিক্ষার্থীদের অর্থায়নে। যে সকল মসজিদে দিয়েছি এটা ঐ মসজিদের আওতাধীন সহ পার্শ্ববর্তী সকল মুসল্লীদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বকুলবাড়িয়া ইউনিয়ন সহ চাহিদা মোতাবেক বিভিন্ন ইউনিয়নে দেওয়া হবে বলে আশ্বাস পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে, এটা শুধু সওয়াবের নিয়তে দান করা হয়েছে। প্রতিটি মসজিদে পেয়েছে প্রায় তিন হাজার টাকার পণ্য। মহান আল্লাহ পাক তাদের দান ও নেক মাকসুদ কবুল করুক, আমীন। অর্থায়নে:- লামনা সালেহীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন সকল শিক্ষার্থী। যে সকল মসজিদে দেওয়া হয়েছে:- ১. লামনা সালেহীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদ। ৪নং ওয়ার্ড ২. কয়সর সিকদার বাড়ি জামে মসজিদ ৪নং ওয়ার্ড ৩. উত্তর লামনা দ্বীনিয়া মাদ্রাসা জামে মসজিদ, ৪নং ওয়ার্ড ৪. দক্ষিণ পাতাবুনিয়া হাফেজী ও দ্বীনিয়া মাদ্রাসা জামে মসজিদ। ৬নং ওয়ার্ড ৫. নেহাল উদ্দিন প্যাদা বাড়ি জামে মসজিদ, গুয়াবাড়িয়া, ১নং ওয়ার্ড

© 2026 developed ❤️ by Tazul